× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:১৭ এএম

ওসমান হাদি হত্যার বিচার

সাত দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:১৭ এএম

সাত দিনের আলটিমেটাম  ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান বিন হাদি হত্যাকা-ে জড়িত দেশীয় খুনিদের চিহ্নিতকরণ, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘ইনকিলাব মঞ্চ’। সংগঠনটি এ ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের মিছিল শুরু হয়ে শহিদ ওসমান হাদির কবরের সামনের রাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার তিন মাস হয়ে গেছে। এখন পর্যন্ত সরকার ওসমান হাদির বিচারের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে পারেনি। সরকার বারবার বলছে হত্যাকারীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছেÑ এই প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলবে কি না, সেটা আমরা জানতে চাই।

ইনকিলাব মঞ্চ আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে দুটি বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য শুনতে চায়। আবদুল্লাহ আল জাবের বলেনÑ প্রথমত, জাতিসংঘের অধীনে একটি তদন্ত হওয়ার কথা ছিল। জাতিসংঘ তদন্তের ব্যাপারে সম্মত হয়েছে নাকি তারা বারণ করে দিয়েছেÑ এটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে, ওসমান হাদি হত্যায় ভারত ও বাংলাদেশের যোগসূত্র রয়েছে। সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কীভাবে এই খুনের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংগঠনটি জানায়, আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি ওসমান হাদি হত্যাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা তাদের বিচার নিশ্চিতের সময়সীমা দিতে না পারে, তা হলে জনগণকে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আবদুল্লাহ আল জাবের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সেই বক্তব্য আমলে নিয়ে এর সত্য-মিথ্যা উদ্ঘাটন করা। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেছেন, পরাজিত প্রার্থীর কোনো কথা তারা আমলে নিচ্ছেন না। ইনকিলাব মঞ্চের নেতা আরও বলেন, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা বা আলটিমেটাম দেব না। এখন আলটিমেটাম ও দফা সরকার দেবে। তিনি জানান, প্রয়োজনে ইনকিলাব মঞ্চ চূড়ান্ত আন্দোলনের ডাক দেবে।

রূপালী বাংলাদেশ

Link copied!