× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৩০ এএম

জাবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক আমির হোসেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৩০ এএম

জাবিপ্রবির নতুন ভিসি  অধ্যাপক আমির হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নতুন উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। গতকাল শনিবার এই উপাচার্যকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আমির হোসেনকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

একই দিনে আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের অনুমতি দেওয়ার কথা জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তদন্তাধীন আছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন আনা শুরু হয়। তারই ধারাবাহিকতায় গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন এনেছিল সরকার। এসব বিশ্ববিদ্যালয়ে এত দিন ধরে উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপকদের অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয় সরকার। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তারা প্রায় সবাই অন্তর্বর্তী সরকারের আমলে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!