× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:৫৪ এএম

বিশ্বকাপ উন্মাদনায় সনি-স্মার্টের বিশেষ অফার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:৫৪ এএম

বিশ্বকাপ উন্মাদনায় সনি-স্মার্টের বিশেষ অফার

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেশব্যাপী ‘গোল্ডেন গোল অফার’ নামে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে জাপানের বিশ^খ্যাত ব্র্যান্ড সনির বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সনি-স্মার্ট নামে পরিচিত প্রতিষ্ঠানটির এ ক্যাম্পেইন শুরু হয়েছে ৮ জুন এবং চলবে ২৬ জুলাই পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় সনি, স্মার্ট, হায়ার, শার্প ও শাওমি ব্র্যান্ডের নির্বাচিত টেলিভিশন, সাউন্ড সিস্টেম, হেডফোন, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর কেনায় বিশেষ মূল্য সুবিধা পাবেন ক্রেতারা। ১০ হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট পণ্য কিনলে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে ক্র্যাচ কার্ড। কার্ড ঘষেই পাওয়া যাবে নিশ্চিত উপহার।

উপহারের তালিকায় রয়েছে বিশ^কাপ দলের জার্সি, ফুটবল, সনি হেডফোন, পাওয়ার ব্যাংক, এয়ার কুলারসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য। এ ছাড়া সনি ব্রাভিয়ার ৫০ ইঞ্চি বা তার বেশি আকারের টেলিভিশন কিনলে স্টক থাকাসাপেক্ষে তাৎক্ষণিকভাবে একটি সনি ব্রাভিয়া জার্সি উপহার পাবেন ক্রেতারা।

প্রিমিয়াম ক্রেতাদের জন্য রয়েছে সাপ্তাহিক লাকি ড্র। ৬৫ ইঞ্চি বা তার বেশি আকারের সনি টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা এ ড্রয়ে অংশ নিতে পারবেন। বিজয়ীরা পাবেন আর্জেন্টিনা বা ব্রাজিল দলের জার্সি, কাস্টম ক্যাপ এবং ফিফা বিশ^কাপ ট্রেনিং বল। ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে গত সোমবার রাজধানীর মিরপুরের পশ্চিম কাফরুলে জহির স্মার্ট টাওয়ারে অবস্থিত প্রধান শোরুম ও করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনি হোম এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান মাশচাভালিত কেমনুজ মিং, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক ও সেলস প্রধান সারোয়ার জাহান চৌধুরী, উপমহাব্যবস্থাপক ও মার্কেটিং প্রধান আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেডের মাস্টার ট্রেইনার কেসি এবং প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের জন্য জেনুইন পণ্য, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য সেবা, যতœ ও গ্রাহককেন্দ্রিক অভিজ্ঞতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পেইন উপলক্ষে দেশজুড়ে ডিজিটাল ও অফলাইন মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ক্রেতাদের সুবিধার্থে ১৫টি স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সহজ কিস্তি সুবিধা চালু রয়েছে। পাশাপাশি নির্বাচিত হায়ার ও ফিলিপস ব্র্যান্ডের পণ্যে বিশেষ বান্ডেল অফার, তাৎক্ষণিক ডিজিটাল ওয়ারেন্টি নিবন্ধন এবং গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিশেষ মূল্য ছাড়ের সুবিধাও থাকছে। উল্লেখ্য, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষ আইসিটি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। ২০২১ সালে প্রতিষ্ঠানটি সনির ইলেকট্রনিক পণ্য ও সংশ্লিষ্ট সেবা বাংলাদেশে বাজারজাতের আনুষ্ঠানিক পরিবেশক হিসেবে দায়িত্ব পায়। বর্তমানে দেশব্যাপী ৩০টি নিজস্ব শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে সনির পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। Ñবিজ্ঞপ্তি

 

রূপালী বাংলাদেশ

Link copied!