× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:১৮ এএম

নারায়ণগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২ ড্রেজার ও এক বাল্কহেড জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:১৮ এএম

নারায়ণগঞ্জে অবৈধভাবে  মাটি উত্তোলনকালে ২ ড্রেজার  ও এক বাল্কহেড জব্দ

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনকালে দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানাধীন ধর্মগঞ্জ মোহনা-সংলগ্ন এলাকায় গত রোববার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকালে দুটি ড্রেজার (গ্রাফ) ও একটি বাল্কহেড জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বক্তাবলী নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাটিখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!