× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:২০ এএম

এনবিআরের রেকর্ড

১১ মাসে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:২০ এএম

১১ মাসে ৩ লাখ ৬০ হাজার  কোটি টাকা রাজস্ব আদায়

২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে এই অর্জন। যা একই সময়কালে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এনবিআর এক বিবৃতিতে জানায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৫.৭৮ কোটি টাকা। সেই হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ৩২ হাজার ৮৫৬.২২ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। আগের অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় বেড়েছে ১০.০২ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়, যার বিপরীতে এ বছরের মে পর্যন্ত পর্যন্ত আদায়ের পরিমাণ ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। এই সময়কালে এনবিআরের মোট ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা।

প্রধান রাজস্ব উইংয়ের মধ্যে এই সময়ে কাস্টমস অনুবিভাগের আদায়ের বেড়েছে ৭.০৮ শতাংশ, ভ্যাট অনুবিভাগের আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১০.০৫ শতাংশ ও আয়কর অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১২.৫৪ শতাংশ।

২০২৬ সালের ২০ পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা আদায় হয়েছে। গত অর্থবছরের এ সময়ে মোট আদায় হয়েছিল ৩ লাখ ৭০ হাজার ৮৪৩.০৩ কোটি টাকা। জুন মাসের শেষ ১০ দিনে আরও ২৫ হাজার কোটি টাকা আদায়ের মাধ্যমে চলতি অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে বলে আশা করছে এনবিআর। 

বিবৃতিতে বলা হয়েছে, রাজস্ব আদায়ের গতি বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স তিনটি ইতিমধ্যে আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাসহ কর আদায় বৃদ্ধির নানামুখী কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!