× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:২৫ এএম

চার উপজেলায় নতুন ইউএইচএফপিও দিল স্বাস্থ্য অধিদপ্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:২৫ এএম

চার উপজেলায় নতুন  ইউএইচএফপিও দিল  স্বাস্থ্য অধিদপ্তর

দেশের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ইউএইচএফপিও হয়েছেন ডা. মো. সোহাগ মিয়া, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পদায়ন পেয়েছেন ডা. সাদিয়া তাসনিম মুনমুন, সুনামগঞ্জের দিরাই উপজেলায় নতুন দায়িত্ব পেয়েছেন ডা. দেবাশীষ রায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইউএইচএফপিও হিসেবে বদলি করা হয়েছে ডা. মো. হাবিবুর রহমানকে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। পদায়ন বা বদলিকৃত পদে কোনো কর্মকর্তা বর্তমানে কর্মরত থাকলে তিনি পরবর্তী পদায়নের নিমিত্তে সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত হবেন। এ ছাড়া, প্রজ্ঞাপন জারির পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের বর্তমান দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ষষ্ঠ দিন থেকে তারা সরাসরি অবমুক্ত (রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!