× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৫৮ এএম

ফিরতে চান স্বামী-সন্তানের কাছে

যৌতুকের টাকা দিতে না পারায় খোলা আকাশের নিচে শিউলী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৫৮ এএম

যৌতুকের টাকা দিতে না পারায়  খোলা আকাশের নিচে শিউলী

যৌতুকের দাবির টাকা পরিশোধ করতে না পারায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় ঘরছাড়া হন শিউলী খাতুন (৪০)। দুই বছর পেরিয়ে গেলেও স্বামী ও পরিবারের কেউ তার খোঁজ নেননি বলে অভিযোগ করেছেন তিনি। আদালতে মামলা করেও কোনো প্রতিকার না পাওয়ার দাবি তার। বর্তমানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে একটি পানির ট্যাংকের নিচে ছোট্ট সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন শিউলী। প্রশাসনের হস্তক্ষেপে আবার স্বামী-সন্তানদের কাছে ফিরে যেতে চান তিনি।

জানা গেছে, শিউলী খাতুন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের আশরাফুল আলমের মেয়ে। তার স্বামী মহাসিন আলী। শিউলীর অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী তার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। এর মধ্যে ৮০ হাজার টাকা দেওয়া হলেও বাকি টাকা দিতে না পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আগের দুই সন্তানকে স্বামী নিজের কাছে রেখে দেন বলেও জানান তিনি।

শিউলী খাতুন বলেন, ‘দুই বছর ধরে আমি এখানে আছি। পেটে সন্তান থাকা অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঝিনাইদহ আদালতে মামলা করেছি, কিন্তু কোনো ফল পাইনি। আমি আমার সংসার ও সন্তানদের ফিরে পেতে চাই। প্রশাসন উদ্যোগ নিলে হয়তো আবার পরিবারে ফিরতে পারব।’

প্রচ- গরম, ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে পানির ট্যাংকের নিচেই শিশুকে নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। ভাঙা তালপাতার পাখা দিয়ে মেয়েকে বাতাস করে ঘুম পাড়ানোর দৃশ্য পথচারীদেরও আবেগাপ্লুত করে। শিউলী জানান, চুয়াডাঙ্গায় অবস্থানকালে পুলিশ মাঝে মধ্যে তাকে খাবার দিয়ে সহযোগিতা করছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা শিউলী খাতুনকে ওই স্থানে বসবাস করতে দেখছেন। মানবিক কারণে পুলিশ তাকে খাবার দিয়ে সহযোগিতা করছে। তারা চান, প্রশাসনের উদ্যোগে শিউলী তার স্বামী-সন্তানের কাছে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন শিউলী খাতুন। স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও মানবিক ব্যবস্থা নেওয়া হোক।

রূপালী বাংলাদেশ

Link copied!