× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:৪৬ এএম

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:৪৬ এএম

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ + ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন। সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালকবৃন্দ সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হন। এ সময় ব্যাংকের শেয়ারহোল্ডাররা অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!