× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৯:০৯ এএম

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৯:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে। ধারণা করা হচ্ছে, বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় কম্পন অনুভূত হয়। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। এর উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে এর দূরত্ব প্রায় ১৬৮ কিলোমিটার (১০৪ মাইল)। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২২ কিলোমিটার (১৪ মাইল)।

এর মাত্র এক মিনিট পর দ্বিতীয় এবং আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মোরনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযানে নেমেছে দেশটির প্রায় সব বাহিনী।

রূপালী বাংলাদেশ

Link copied!