× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

স্কুলের পাশে ময়লার ভাগাড়

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:০৪ এএম

স্কুলের পাশে ময়লার ভাগাড়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশেই দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় থাকায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিক্ষার্থী ও স্থানীয়রা। প্রতিদিন দুর্গন্ধ সহ্য করে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা গেছে, গত ৫-৬ বছর ধরে বিদ্যালয় সংলগ্ন এই স্থানে স্থানীয় বাজারের পচা শাক-সবজি, হোটেলের বর্জ্য, মুরগির নাড়িভুঁড়ি এবং বাসাবাড়ির বিভিন্ন ধরনের ময়লা ফেলা হচ্ছে। এতে দ্রুত পচন ধরে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ময়লার স্তূপ দিন দিন বড় হচ্ছে এবং এতে মশা-মাছির উপদ্রব বেড়েছে। পরিবেশ দূষণের কারণে আশপাশের বাসিন্দারাও চরম দুর্ভোগে রয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষক হাদিছ মিয়া বলেন, ‘ভাগাড়টি স্কুলের এত কাছে হওয়ায় প্রতিদিন দুর্গন্ধের মধ্যে ক্লাস করতে হয়। শিক্ষক-শিক্ষার্থীদের নাক চেপে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। দুর্গন্ধের কারণে অনেক সময় শ্রেণিকক্ষেও টিকতে কষ্ট হয়। শিক্ষার্থীরা প্রায়ই পেটের সমস্যা ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা হোসেন আলী বলেন, ‘এক পাশে স্কুল আর অন্য পাশে ময়লার স্তূপ। প্রতিদিন বাজার ও বাসাবাড়ির ময়লা এখানে ফেলা হচ্ছে। এতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পথচারীরাও অতিষ্ঠ হয়ে পড়েছে।’ শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে এই অবস্থার কারণে তাদের ক্লাসে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ছে। তারা দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছে। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে ময়লার ভাগাড় পরিষ্কার ও স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!