মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা শহরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, সার্কিট হাউস মোড় ও বাইপাস সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নুরুন্নবী। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন শহর শিবিরের সাবেক সভাপতি আল মামুন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন