× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:৩৬ এএম

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:৩৬ এএম

নিউজিল্যান্ডকে উড়িয়ে  নকআউটে বেলজিয়াম

আগের দুই ম্যাচে মিশর ও ইরানের সঙ্গে ড্র করে কিছুটা ব্যাকফুটে ছিল বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনেকটা একপেশে ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। ফলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই ট্রোসার্ড-ডি ব্রুইনারা পা রাখল নকআউট রাউন্ডে। চার বছর আগে বিশ্বকাপে ছিলেন বেঞ্চের খেলোয়াড়, সেই লিয়েন্দ্রো ত্রোসার্ড এবার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ২০২৬ আসরে খেলতে নেমেছিলেন। নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে গেছেন আর্সেনালের এই অ্যাটাকিং মিডফিল্ডার। এ ছাড়া কেভিড ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সায়েলেমেকার্স একবার করে স্কোরশিটে নাম তোলেন। নিউজিল্যান্ডের হয়ে ব্যবধান কমান এলিজাহ জাস্ট।

এবারের বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে তিনটি গ্রুপ ম্যাচেই শুরু থেকে খেলেছেন খেলছেন এই তারকা। আজকের ম্যাচে তার প্রথম গোলটি ছিল ২০০ মিনিটেরও বেশি সময় পর বেলজিয়ামের কোনো খেলোয়াড়ের করা প্রথম গোল। মিশরের বিপক্ষে বেলজিয়াম ১-০ ব্যবধানে জিতলেও তাতে ছিল প্রতিপক্ষ ফুটবলারের আত্মঘাতী গোলের অবদান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২৮তম মিনিটে বল পেয়ে ৬ ইয়ার্ড বক্সের ভেতর থেকে সহজে বল জালে পাঠান তিনি। এরপর ৫০তম মিনিটে নিজের শটের ফিরতি বল কাজে লাগিয়ে ট্রোসার্ড ব্যবধান দ্বিগুণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!