× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:৩৮ এএম

উরুগুয়ে-সৌদির বিদায়ে নকআউট নিশ্চিত করল ৫ দেশ

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:৩৮ এএম

উরুগুয়ে-সৌদির বিদায়ে নকআউট নিশ্চিত করল ৫ দেশ

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে চলমান বিশ্বকাপে অনেক নতুনত্ব দেখা যাচ্ছে। এখন চলছে গ্রুপ পর্বের শেষ রাউন্ড। ইতোমধ্যে ৮টি গ্রুপের লড়াই শেষ। আর বাকি ৪ গ্রুপের লড়াই। গতকাল শনিবার সকালে ‘এইচ’ গ্রুপের লড়াই শেষে নিজেদের একটি করে ম্যাচ বাকি থাকলেও নকআউট রাউন্ড নিশ্চিত হয়েছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিশর ও প্যারাগুয়ের।

‘এইচ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে স্পেন ও রানার্সআপ হয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দে নকআউট রাউন্ডে উঠেছে। স্পেনের কাছে পরাজিত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করা সৌদি আরব ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

মূলত এই স্পেন গ্রুপের ম্যাচ শেষে অন্যান্য গ্রুপে ন্যূনতম ৪ পয়েন্ট পাওয়া ৫ দেশ রাউন্ড অব থার্টি টুতে পা রাখল। তাদের মধ্যে কেবল প্যারাগুয়ে নিজেদের তিন ম্যাচ খেলেছে। ডি গ্রুপে ৪ পয়েন্ট পাওয়া লাতিন দেশটির অবস্থান তৃতীয়। তাদের সঙ্গে শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আগেই উঠেছিল শেষ ৩২-এ, ওই গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

এ ছাড়া শেষ ৩২ নিশ্চিত করা চারটি দলের এক ম্যাচ করে বাকি আছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগে ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিশরের পয়েন্ট ৪। মূলত তারা নকআউটে উঠেছে ন্যূনতম তৃতীয় স্থানের দল হিসেবে। নিজেদের ম্যাচ শেষে সেই অবস্থানে পরিবর্তন হবে, যদি তারা ন্যূনতম ড্র-ও করতে পারে। একই সঙ্গে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন-রানার্সআপ হওয়ারও সুযোগ আছে রোনালদো-কেইনদের সামনে।

আবার নিজেদের শেষ ম্যাচে হারলেও সমস্যা নেই ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিশরের। এ ছাড়া ৩ বা এর কম পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে থাকা দক্ষিণ কোরিয়া (গ্রুপ এ), স্কটল্যান্ড (গ্রুপ সি), সেনেগাল (গ্রুপ আই) এখনো অপেক্ষায় আছে। ৩ পয়েন্ট পেলেও কেপ ভার্দে গ্রুপ রানার্সআপ হিসেবে প্রথমবার বিশ্বকাপে এসে নকআউটে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!