× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:০৫ এএম

টোয়াবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:০৫ এএম

টোয়াবের নবনির্বাচিত  কমিটির দায়িত্ব গ্রহণ

দেশের পর্যটনশিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফের নেতৃত্বে ২০২৬-২৮ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ গতকাল রোববার টোয়াব কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। অনুষ্ঠানে বিদায়ী পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সদ্য সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় টোয়াবের সাবেক ও নবনির্বাচিত পরিচালকবৃন্দ, সাবেক পরিচালকবৃন্দ, সদস্যবৃন্দ এবং টোয়াবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ দায়িত্ব গ্রহণকালে ভোটারসহ সব সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে, দেশের পর্যটনশিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটনের প্রসার, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং টোয়াবকে আরও গতিশীল ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন পরিচালনা পর্ষদ আন্তরিকভাবে কাজ করবে। তিনি আরও বলেন, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, নীতিগত সহায়তা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং টোয়াব সদস্যদের ব্যাবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে নতুন নেতৃত্ব অগ্রাধিকারভিত্তিতে উদ্যোগ গ্রহণ করবে।

বিদায়ী পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সদ্য সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানান এবং সংগঠনের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সদস্যের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, টোয়াব নির্বাচন ২০২৬-২৮ মেয়াদের জন্য গত ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয় এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!