নীলফামারী জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম। বাজেট উপস্থাপন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আক্তার হোসেন শাহিন, সদর ও সৈয়দপুরের ইউএনওসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসক জানান, এবারের বাজেটে জেলার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জেলার টেকসই উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় রেখে এই বাজেট বাস্তবায়নে জেলা পরিষদ বদ্ধপরিকর।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন