নিজ নামের রেকর্ডভুক্ত সম্পত্তি নিয়ে অপপ্রচার ও মামলা তুলে নিতে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি। গতকাল রোববার দুপুরে শৈলকুপা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম জানান, উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া আরএস ১৩৯ নম্বর খতিয়ানে তার রেকর্ডভুক্ত জমি নিয়ে স্থানীয় এতেম আলী, ইখন, ইকবাল ও হাসান গং অবৈধভাবে দখলের চেষ্টা করছে। তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। এর আগে ভূমি অফিসের তদন্তেও জমিটি তার পক্ষে প্রমাণিত হয়েছে। জমি দখলের চেষ্টার ঘটনায় তিনি থানায় তিনটি মামলা করেছেন। মামলা করার পর থেকেই প্রতিপক্ষ তাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন