× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:১১ এএম

নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:১১ এএম

হাসিনাকে দেশে এনে  ফাঁসিতে ঝোলানো হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। তিনি বলেন, ভবিষ্যতে দেশে আবারও কোনো ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ রাজপথে নেমে তা প্রতিহত করবে। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে এবং ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস বা নয়-ছয় হবে না। যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আমাদের রাজনৈতিক অবস্থান ও আন্দোলন অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত দিয়ে পুশইনের মতো ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে দেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত পাহারায় ভূমিকা রাখতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু ও আমির হামজা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক সংবাদে দাবি করেছে, বিশেষ ই-মেইল সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রকাশিত এই সংবাদে বলা হয়েছে, প্রায় দুই বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র ও আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরই দেশে ফিরবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!