× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৩৭ এএম

ইউটিউব শর্টসে নতুন ফিচার

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৩৭ এএম

ইউটিউব শর্টসে নতুন ফিচার

ইউটিউব শর্টস ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দদায়ক করতে বেশকিছু আকর্ষণীয় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যেকোনো শর্টস ভিডিও সাধারণ গতির চেয়ে দ্বিগুণ স্পিডে দেখা যাবে। স্ক্রিনের যেকোনো এক পাশে আঙুল দিয়ে চেপে ধরে রাখলে ভিডিওটি দ্রুত চলতে শুরু করবে। এর ফলে ব্যবহারকারীরা খুব কম সময়ে ভিডিওর মূল তথ্য জানতে পারবেন এবং পছন্দের অংশে পৌঁছাতে পারবেন। ভিডিও দেখার সময় স্ক্রিনে থাকা বিভিন্ন আইকন, বাটন বা লেখালেখি অনেক সময় বিরক্তির কারণ হয়। নতুন একটি মোড চালু করলে পর্দার সব বাটন ও টেক্সট সাময়িকভাবে লুকিয়ে যাবে। ফলে কোনো ধরনের বাধা ছাড়াই পুরো স্ক্রিন জুড়ে পরিষ্কারভাবে ভিডিও উপভোগ করা যাবে। ইউটিউব তাদের শর্টস প্ল্যাটফর্ম থেকে পুরোনো ডিসলাইক বাটনটি পুরোপুরি সরিয়ে ফেলেছে। এখন কোনো ভিডিও পছন্দ না হলে সেটি এড়ানোর জন্য নতুন দুটি বিকল্প আনা হয়েছে।

ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট কোনো ভিডিওর ক্ষেত্রে ‘আগ্রহ নেই’ কিংবা পুরো চ্যানেলের ক্ষেত্রে ‘সুপারিশ করবেন না’Ñ এমন অপশন বেছে নিতে পারবেন। ভিডিওতে লাইক দেওয়ার চেনা পরিচিত বুড়ো আঙুল দেখানোর আইকনটি বদলে ফেলা হয়েছে। এর পরিবর্তে এখন সামাজিক যোগাযোগমাধ্যমের মতো ভালোবাসার প্রতীক হিসেবে হার্ট ইমোজি যুক্ত করা হয়েছে। চলতি ভিডিওতে একবার স্পর্শ করে সেটি থামানোর পর সরাসরি শব্দ বন্ধ বা মিউট করার সুবিধা যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি শর্টসের টাইমার নিয়ন্ত্রণ করার ব্যবস্থাতেও আনা হয়েছে বেশকিছু সহজ পরিবর্তন।

রূপালী বাংলাদেশ

Link copied!