× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:১১ এএম

২১ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:১১ এএম

২১ ঘণ্টা পর পর্যটকের  মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সাগরের পানিতে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের (২২) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে ইনানী সৈকতসংলগ্ন উখিয়ার সোনারপাড়া রেজুখালের মোহনা এলাকায় ভেসে ওঠে তার নিথর দেহ। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী সৈকতে নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন সায়েম। একপর্যায়ে জোয়ারের তীব্র স্রোতে তিনি সাগরে তলিয়ে যান। নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস, লাইফগার্ড, বিচকর্মী ও স্থানীয় জেলেরা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালান। শনিবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর রোববার সকালে রেজুখালের মোহনা এলাকায় মরদেহ ভেসে ওঠে। উদ্ধার করা মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে। স্থানীয়রা বলছেন, সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি জোয়ার-ভাটার সময় সতর্কতা ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। ইনানীর উত্তাল ঢেউয়ে শুরু হওয়া একটি আনন্দভ্রমণ শেষ হলো একটি পরিবারের জন্য গভীর শোকে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!