× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকনা গরু বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:২২ এএম

বকনা গরু বিতরণ

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে তাড়াশ পাবলিক লাইব্রেরি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপকারভোগীদের হাতে বকনা গরু তুলে দেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান। এ সময় ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আব্দুল মজিদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই উদ্যোগ গ্রামীণ দরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। গবাদিপশু পালনের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সহজতর হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!