× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৫৮ এএম

শেরেবাংলা নগরে তিন হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ১৩

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৫৮ এএম

শেরেবাংলা নগরে তিন  হাসপাতালে র‌্যাবের  অভিযান, আটক ১৩

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর বা পঙ্গু হাসপাতাল) দালালবিরোধী অভিযানে নারীসহ ১৩ জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে র‌্যাব-২-এর একটি দল তিন হাসপাতালে অভিযান চালায়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-২-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান জানান, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি, এখানে একটি অসাধু দালাল চক্রের কারণে সাধারণ রোগীদের ভোগান্তি পোহাতে হয়। আমাদের অভিযানের মূল উদ্দেশ্য হলো, দালাল চক্র চিহ্নিতকরণ ও গ্রেপ্তার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছ ও রোগীবান্ধব পরিবেশ তৈরি। অভিযানে আমরা নারীসহ ১৩ জন দালালকে আটক করি। আমাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেবেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা সাংবাদিকদের বলেন, চলমান দালালবিরোধী অভিযানে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করা হয়। মাঝে মাঝে র‌্যাবের অভিযানের কারণে আমাদের কাজটা সহজ হয়েছে।

চিহ্নিত দালাল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি হাসপাতালের কোনো কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাইনি। এর আগে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!