× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৮:০৬ এএম

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বোর পদত্যাগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৮:০৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পেরে হতাশার মধ্যেই প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন দক্ষিণ কোরিয়ার হং মিউং বো। গ্রুপ পর্ব থেকেই দলের বিদায় নিশ্চিত হওয়ার পর পুরো ব্যর্থতার দায় নিজের ওপর নিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান এই অভিজ্ঞ কোচ।

টুর্নামেন্টে অবশ্য দক্ষিণ কোরিয়ার যাত্রা শুরু হয়েছিল দারুণভাবে। উদ্বোধনী ম্যাচে ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে নকআউটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছিল দলটি। তবে পরবর্তী দুই ম্যাচে চিত্র পুরোপুরি বদলে যায়। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা দুটি পরাজয়ে কঠিন অবস্থায় পড়ে যায় এশিয়ার অন্যতম পরাশক্তি। শেষ পর্যন্ত সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর গোল পার্থক্যের হিসাবেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় দক্ষিণ কোরিয়াকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হং মিউং বো জানান, ফলাফলের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারার হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘কোচ হিসেবে কোনো ব্যাখ্যাই চূড়ান্ত ফলাফলের চেয়ে বড় হতে পারে না। দেশের মানুষ আমাদের কাছ থেকে যে ফল আশা করেছিল, আমি তা এনে দিতে পারিনি। সব দায় কেবল আমার।’

দলের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি আরও বলেন, ‘দক্ষিণ কোরিয়া দলকে যারা ভালোবাসেন এবং সমর্থন করেন, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি। এই দায়িত্ব নেওয়া আমার জন্য সহজ ছিল না। তবে কোরিয়ান ফুটবলের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবেই আমি দলের পাশে থাকব।’

প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর এমন হতাশাজনক বিদায় এবং প্রধান কোচের পদত্যাগ দক্ষিণ কোরিয়ার ফুটবলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এখন কোচবিহীন দলটিকে নতুন করে গুছিয়ে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যায়, সেটিই দেখার অপেক্ষা।

রূপালী বাংলাদেশ

Link copied!