× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৮:০০ এএম

ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, এলাকাবাসীর প্রতিবাদ সভা

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৮:০০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের উত্তর লাবু (ওলিরখাল) এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

‎​সাবেক ইউপি সদস্য সামছুল ইসলামের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এলাকার সাধারণ শ্রমিক, ছাত্র-যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎​প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব আমির হোসেন, কামাল উদ্দিন, মুহিবুর রহমান বাবুল, হুমায়ুন কবির, আনোয়ার, ময়ুর মেম্বার, আজমল, মালিক, ফয়েজ, গিয়াস, ওয়ারিছসহ কয়েক শতাধিক শ্রমিক ও দলীয় নেতাকর্মী।

‎​সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকার বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। একদিকে কৃষকরা যেমন তাদের আবাদি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে নদী ভাঙনের শিকার হয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ড্রেজারের অবাধ ব্যবহারের কারণে এলাকার সাধারণ খেটে-খাওয়া বার্কি শ্রমিক ও ছোট নৌকার মালিকরা সম্পূর্ণ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন।

‎​বক্তারা আরও অভিযোগ করেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে ইজারার শর্ত ও নিয়ম চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। পুরো এলাকাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ইজারার নিয়ম ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ইজারা বাতিল করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!