× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০১:১০ এএম

বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের তীব্র গন্ধে হাসপাতালে ৩৯ জন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০১:১০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গুলপুকুর পাড়ের মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক ৩৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে ছুটি নিয়ে চলে গেছেন। তবে কিছু রোগী এখনও হাসপাতালে ভর্তি আছেন। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাজ করার সময় বিকট শব্দে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়। তবে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হওয়ায় আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। গ্যাসের তীব্র গন্ধে আশপাশের এলাকার বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!