× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:৩০ এএম

দ্বিতীয়ার্ধে কাসেমিরোর গোলে ম্যাচে সমতায় ফিরল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:৩০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার লক্ষ্য নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে ব্রাজিল। বিরতির সময় দলে একটি পরিবর্তন আনে তারা। লুকাস পাকেতার জায়গায় মাঠে নামানো হয় তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে। পরিবর্তনের সুফলও পায় ব্রাজিল। ম্যাচের ৫৬তম মিনিটে কাসেমিরোর গোলেই সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে হাইড্রেশন ব্রেকের পর আক্রমণে উঠে ম্যাচের প্রথম গোলটি করে জাপান। মাঝমাঠে দানিলোর কাছ থেকে আলগা বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান সানো। কাসেমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে তিনি বল পাঠান জালের নিচের বাঁ কোণে। দৃষ্টিনন্দন সেই গোলে ২৯তম মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

রূপালী বাংলাদেশ

Link copied!