× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:০২ এএম

চেয়ারম্যান

রেড ক্রিসেন্টকে জনকল্যাণে ফেরানো হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:০২ এএম

রেড ক্রিসেন্টকে  জনকল্যাণে  ফেরানো হবে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেছেন, বিগত ১৭ বছরের দুর্নীতি, অপশাসন ও একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার কারণে দেশের বিভিন্ন সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই দীর্ঘ সময়ে নানামুখী অনিয়মের ফলে সংস্থাটি চরম ইমেজ সংকট ও গ্রহণযোগ্যতার ঘাটতিতে পড়েছে। তবে নতুন সরকারের অধীনে গঠিত বর্তমান কমিটির হাত ধরে এই সংকট কাটিয়ে জনকল্যাণে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

গতকাল সোমবার সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময়ই জনগণের সেবার জন্য উন্মুক্ত ছিল। শুধু দুর্যোগ-দুর্বিপাক বা জরুরি মুহূর্তেই নয়, বরং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামগ্রিক কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের মানবিক সেবা দিতে এই সংস্থা সচেষ্ট থাকে এবং এই মূলনীতি ধারণ করেই কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি হয়েছে, যা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। এর ফলে চরম ইমেজ সংকট তৈরি হয়েছে এবং জনগণের কাছে এসব প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ধ্বংস হয়েছে। তবে বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে এবং নবগঠিত কমিটির আন্তরিক প্রচেষ্টায় আগামী দিনে সব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। রেড ক্রিসেন্ট সোসাইটির হারানো ইমেজ ও গৌরব ফিরিয়ে এনে মূল লক্ষ্যে পৌঁছাতে এই কমিটি বদ্ধপরিকর বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সোমবার সকালে বিমানযোগে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!