× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:০৩ এএম

বললেন শ্রমমন্ত্রী

শিশুশ্রম বন্ধে চাই বাস্তবভিত্তিক প্রকল্প

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:০৩ এএম

শিশুশ্রম বন্ধে চাই  বাস্তবভিত্তিক প্রকল্প

শুধু সেমিনার বা আলোচনা নয়, বাস্তবভিত্তিক ও টেকসই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে শিশুশ্রম নির্মূল করতে হবে। আর এ উদ্যোগ শুরু হতে হবে নিজের ঘর থেকেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম (সিএলইপি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

শ্রমমন্ত্রী বলেন, শিশুশ্রমপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে আইএলওসহ দেশি-বিদেশি সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বস্তি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। একটি শিশু সুস্থভাবে বেড়ে উঠছে কি না, তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। তাই শিশুদের শ্রমে নয়, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে গড়ে তোলাই ভবিষ্যতের বিনিয়োগ। আগামী এক বছরের মধ্যে শিশুশ্রম নিরসনে একটি কার্যকর পাইলট কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!