× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৩২ এএম

চেক বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৩২ এএম

চেক বিতরণ

নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অনুদানপ্রাপ্ত ব্যক্তিবর্গের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনÑ নওগাঁ জেলা কালচারাল কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফারুকুর রহমান ফয়সল। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা সিদ্দিকা বলেন, ‘সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ। প্রান্তিক পর্যায়ের সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে এবং এর সঙ্গে জড়িত কর্মীদের মূল্যায়নে সরকারের এই অনুদান অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে। এই সহায়তা স্থানীয় পর্যায়ে সুস্থ সংস্কৃতি বিকাশে কর্মীদের আরও বেশি উৎসাহিত করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!