× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিজিবির পৃথক অভিযানে সার ও ২টি নৌকা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৩৫ এএম

বিজিবির পৃথক অভিযানে  সার ও ২টি নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিজিবির পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩২ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান। বিজিবি অধিনায়ক জানান, ২৮ জুন রাত সাড়ে ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে ২৯ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একদল চোরাকারবারি বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সার নাফ নদীপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মজুত করেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল একই এলাকায় অভিযান চালায়। অভিযানে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি করে আরও ২২ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা। জব্দ করা সার ও নৌকার বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!