‘সবুজ হোক প্রতিটি প্রাঙ্গণ, সচেতন হোক প্রতিটি প্রাণ, বৃক্ষরোপণই হোক জলবায়ু পরিবর্তন মোকাবিলার অঙ্গীকার’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে গতকাল সোমবার সকালে কুমিল্লার লাকসামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন ও সচেতনতাবিষয়ক র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচি। লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পাইলট বালক উচ্চ বিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বৈশি^ক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে সচেতন করতেই মূলত এই উদ্যোগ। কর্মসূচির শুরুতে স্ব-স্ব বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের হয়। র্যালি আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে জলবায়ু সচেতনতা এবং পরিবেশ রক্ষার নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন