ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বিদায় সংবর্ধনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৪৯ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির উদ্যোগে এইচএসসি-২৬ ব্যাচের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলার ভুইয়াগাঁতী কোচিং সেন্টার প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির পরিচালক মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর আলম। এ সময় সভাপতির বক্তব্যে মো. একরামুল হক বলেন, এইচএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষায় অংশ নিতে হবে। কঠোর পরিশ্রম ও সঠিক প্রস্তুতিই তোমাদের সাফল্যের চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বক্তারা বলেন, ফুলজোড় ইংলিশ একাডেমি শুধু একটি কোচিং সেন্টার নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার এক নির্ভরযোগ্য ঠিকানা। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ইংরেজির মতো কঠিন বিষয়কে সহজ ও আনন্দময় করে তুলে অসংখ্য শিক্ষার্থীর মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। ভুইয়াগাঁতীর মতো গ্রামীণ এলাকায় এমন একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্যিই এলাকাবাসীর জন্য গর্বের।