বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সিএমএসএমই-এর আওতায় পুনঃঅর্থায়ন-সংক্রান্ত একটি চুক্তি গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর শেষে ডকুমেন্ট বিনিময় করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম, এসএমই বিভাগের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন