× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:০২ এএম

ম্যাকে জেমিনি স্পার্ক কম্পিউটারে এআই সহকারী

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:০২ এএম

ম্যাকে জেমিনি স্পার্ক কম্পিউটারে এআই সহকারী

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনি স্পার্ক এবার ম্যাক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ায় ব্যক্তিগত কম্পিউটারে এআই ব্যবহারের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। এতদিন স্মার্টফোন ও ওয়েবভিত্তিক ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকা এই এআই সহকারী এখন সরাসরি ম্যাক কম্পিউটারের ফাইল, অ্যাপ এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। এর মাধ্যমে ডেস্কটপ এআই সহকারীর বাজারে গুগল আরও শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করছে, যেখানে ইতোমধ্যে ক্লড ডেস্কটপ, মাইক্রোসফট কপাইলটসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম নিজেদের সক্ষমতা বাড়িয়ে চলেছে। ম্যাক সংস্করণে যুক্ত হওয়ায় জেমিনি স্পার্ক এখন ব্যবহারকারীর কম্পিউটারে সংরক্ষিত ফাইল বিশ্লেষণ করতে, সেগুলো সাজিয়ে রাখতে এবং প্রয়োজন অনুযায়ী নতুন ডকুমেন্ট বা স্প্রেডশিট তৈরি করতে সক্ষম। উদাহরণ হিসেবে গুগল জানিয়েছে, কম্পিউটারে থাকা বিভিন্ন ইনভয়েস বা বিলের তথ্য বিশ্লেষণ করে স্পার্ক স্বয়ংক্রিয়ভাবে একটি বাজেট পরিকল্পনার স্প্রেডশিট তৈরি করতে পারে। ফলে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা থেকে শুরু করে অফিসের দৈনন্দিন কাজÑ সব ক্ষেত্রেই সময় ও শ্রম সাশ্রয়ের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

শুধু ফাইল ব্যবস্থাপনাতেই সীমাবদ্ধ নয়, গুগল ভবিষ্যতের আরও উন্নত সুবিধারও ইঙ্গিত দিয়েছে। খুব শিগগিরই ব্যবহারকারীরা মোবাইল ফোন থেকেই স্পার্ককে একাধিক ধাপের কাজের নির্দেশ দিতে পারবেন। যেমন, ফোনে বসেই ম্যাক কম্পিউটারে থাকা কোনো নির্দিষ্ট ফাইল থেকে প্রয়োজনীয় তথ্য বের করে আনার নির্দেশ দেওয়া যাবে। অর্থাৎ একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে কাজ পরিচালনার ক্ষেত্রে এআই হবে মূল সমন্বয়কারী, যা ডিজিটাল উৎপাদনশীলতার ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। স্পার্কের অন্যতম বড় পরিবর্তন এসেছে বিভিন্ন অ্যাপের সঙ্গে সংযুক্তির ক্ষেত্রে। শুরুতে গুগলের নোট নেওয়ার অ্যাপের সমর্থন না থাকায় ব্যবহারকারীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল। গুগল আরও জানিয়েছে, জেমিনি স্পার্ক এখন বাস্তব সময়ের তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে পারে। ফলে খেলাধুলার স্কোর, শেয়ারবাজারের ওঠানামা, ব্রেকিং নিউজ, আবহাওয়ার পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা, ব্লগ কিংবা অনলাইন কেনাকাটার তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করে ব্যবহারকারীকে প্রয়োজনীয় আপডেট দিতে সক্ষম হবে। এটি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর নজর রাখবে এবং প্রয়োজনীয় সময়ে নিজ থেকেই তথ্য জানাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!