দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় পাবনার বেড়া উপজেলার যমুনা ও হুরাসাগর নদীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নগরবাড়ী নৌ-পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার যমুনা ও হুরাসাগর নদীর বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল এবং ৫২টি নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন এবং নগরবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মুহাম্মদ ফখরুল ইসলাম। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা জালের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন