× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৫:৪৭ এএম

থাইল্যান্ডে পিকআপের ধাক্কায় ৯ বৌদ্ধ ভিক্ষু নিহত

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৫:৪৭ এএম

থাইল্যান্ডে পিকআপের ধাক্কায়  ৯ বৌদ্ধ ভিক্ষু নিহত

থাইল্যান্ডে মা-বাবার পিকআপভ্যান নিয়ে এক ১১ বছর বয়সি বালকের চালানো গাড়ির ধাক্কায় অন্তত ৯ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে তীর্থযাত্রায় থাকা বৌদ্ধ ভিক্ষুদের ভিড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় একটি উদ্ধারকারী দলের শেয়ার করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গেরুয়া রঙের পোশাক পরা ভিক্ষুরা যখন সড়ক ধরে যাচ্ছিলেন, ঠিক তখনই গাড়িটি তাদের ওপর উঠে যায়।

‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা এ খবর জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টার কিছু আগে এই ঘটনা ঘটে। দেশটির রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৪০০ মাইল বা ৬৫০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান শহরে এই দুর্ঘটনা ঘটে।

মুকদাহান প্রদেশের গভর্নর ভোরায়ান বুনারাত জানিয়েছেন, ৩৪ জন বৌদ্ধ ভিক্ষু এবং ৫ জন অনুসারীর একটি দল ওই প্রদেশের একটি মন্দির থেকে প্রতিবেশী উবোন রাতচাথানি প্রদেশের আরেকটি মন্দিরে তীর্থযাত্রায় যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, আহত মানুষজন রাস্তায় পড়ে আছেন এবং ভিক্ষুদের ব্যবহৃত জিনিসপত্র চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দেশটির মোট জনসংখ্যার ৯৩ শতাংশের বেশি মানুষ এই ধর্মের অনুসারী। ভিক্ষুরা প্রায়ই জনসম্মুখে এমন শোভাযাত্রা করে এবং সাধারণ মানুষের কাছ থেকে দান ও শুভেচ্ছা গ্রহণ করেন। এমনকি দেশটির গণপরিবহনেও প্রবীণ ও গর্ভবতী নারীদের পাশাপাশি ভিক্ষুদের জন্য আসন ছেড়ে দেওয়ার নির্দেশনা সংবলিত সাইনবোর্ড থাকে।

গভর্নর বুনারাত জানান, ৫ জন ভিক্ষু দুর্ঘটনাস্থলেই মারা যান এবং ৩ জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। পরে মুকদাহান প্রাদেশিক কার্যালয় থেকে নবম ভিক্ষুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এছাড়া অন্তত ৩ জন ভিক্ষু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই বালক তার মা-বাবার পিকআপভ্যানটি অনুমতি ছাড়াই নিয়ে বের হয়েছিল। প্রায় ১০ কিলোমিটার গাড়ি চালানোর পর সে নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের ওপর গাড়িটি তুলে দেয়।

ওই প্রদেশের পুলিশপ্রধান মেজর জেনারেল পাইরোজ থাইফুত্রা জানিয়েছেন, তদন্তকারীরা এখনো দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি উদ্ঘাটনের চেষ্টা করছেন, তাই এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!