× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:০৭ এএম

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:০৭ এএম

বড় পর্দায় বিশ্বকাপ দেখার  স্থানগুলোতে নজরদারি  চালাবে ডিএমপি

ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস যেন সহিংসতায় রূপ না নেয়, সে জন্য ঢাকার বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে পুলিশ। গোয়েন্দা শাখাসহ (ডিবি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ দায়িত্ব পালন করবে বলে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।

গতকাল শুক্রবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ডিএমপির সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোথায় কোথায় এ ধরনের আয়োজন রয়েছে, তা শনাক্ত করে আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখতে। থানা-পুলিশ এবং ডিবিÑ উভয় পক্ষ থেকেই সেখানে সদস্য মোতায়েন থাকবে, যেন কোনো অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে।

নগরবাসীর প্রতি তিনি বলেন, আনন্দ যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বিষাদে পরিণত না হয়। খেলায় হারজিত থাকবেই। নিজের দলের জয় উদযাপন করবেন, তবে অন্যের মত ও সমর্থনের প্রতিও সহনশীল থাকতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!