× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:০৮ এএম

দেশে হামের তাণ্ডব চলছেই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:০৮ এএম

দেশে হামের তাণ্ডব চলছেই

সারা দেশে হাম ও হাম উপসর্গের তা-ব যেন থামছেই না। এই রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১১০ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামের কারণে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই পরিসংখ্যানটি গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগের রয়েছে দুই শিশু। এ ছাড়া ঢাকা, রংপুর ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৯৬৮ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ শিশু। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩০১ জনই ঢাকা বিভাগের। এরপর যথাক্রমে চট্টগ্রাম (১৮১), বরিশাল (১৩৭) ও সিলেট (৮৭) বিভাগে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৭৮৪ জন।

চলতি বছরের গত ১৫ মার্চ দেশে প্রথম হামের রোগী শনাক্ত হওয়ার পর থেকে এই ভাইরাসের সংক্রমণ জ্যামিতিক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত ১১০ দিনে দেশে মোট হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার ৯৬১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জনের শরীরে। এই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হতে হয়েছে ৮৭ হাজার ২৬২ জন শিশুকে, যার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৮৩ হাজার ৫৪৩ জন। দেশজুড়ে শিশুদের মাঝে হামের এই আশঙ্কাজনক সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

রূপালী বাংলাদেশ

Link copied!