× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:০১ এএম

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:০১ এএম

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) ও কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহত সোলেমান ও কাওসারসহ কয়েকজন বন্ধু মিলে দুটি মোটরসাইকেলযোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে রাত ২টার দিকে জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু সোলেমান ও কাওসার প্রাণ হারান।

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!