নাটোরের সিংড়ায় খাস পুকুর দখল ও ক্লাব ভাঙচুরের নামে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে বেলতা গ্রামে আয়োজিত এক মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী এ প্রতিবাদ জানান। গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় ‘চার দিগন্ত’ ক্লাবের সদস্যরা পুকুর দখলের অপচেষ্টা করলে সাধারণ মানুষ তাতে বাধা দেয়। পরবর্তীতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই ক্লাবের আসবাবপত্র ও প্রধানমন্ত্রীর ছবি ভেঙে গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মামলা করেছে। স্থানীয়রা জানান, ওই ক্লাবের ছত্রচ্ছায়ায় এলাকায় জুয়া ও চাঁদাবাজি চলছে। তারা গ্রামের কাছে ৫ লাখ টাকা চাঁদা ও পুকুর দাবি করেছিল। এই দাবি না মানায় গত ১ জুলাই নাটক সাজিয়ে মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন