× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৩৫ এএম

সেরা সিনেমার পুরস্কার জিতল ‘রইদ’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৩৫ এএম

সেরা সিনেমার পুরস্কার জিতল ‘রইদ’

ভিয়েতনামে অনুষ্ঠিত দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক বিভাগে সেরা এশিয়ান চলচ্চিত্রের (ক্রিটিকস অ্যাওয়ার্ড ফর বেস্ট এশিয়ান ফিল্ম) পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।

এই সুখবরটি জানিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন নিজেই। তিনি বলেন, ‘দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ চলচ্চিত্রটি সমালোচক শাখায় সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জেতায় সম্মানিত বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের গল্পগুলোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ। যারা আমাদের সিনেমার ওপর আস্থা রেখেছেন এবং জুরি বোর্ডের সম্মানিত সদস্য কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং ও হোয়াং থু হ্যাংকে আন্তরিক কৃতজ্ঞতা।’

‘রইদ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি ও গাজী রাকায়েত। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।

সিনেমাটির শুটিং হয়েছে সুনামগঞ্জে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রইদ’ সিনেমায় অভিনয় করা অনেক শিল্পীই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তাদের প্রস্তুত করতে প্রায় ছয় মাসের কর্মশালার আয়োজন করা হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!