× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

প্রেমিকার অন্যত্র বিয়ে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৪৪ এএম

প্রেমিকার অন্যত্র বিয়ে  চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

প্রেমিকাকে মনপ্রাণ উজাড় করে ভালোবেসেছিলেন আনোয়ার হোসেন (৪০) নামের এক যুবক। কিন্তু দীর্ঘদিনের সেই প্রেম ও স্বপ্নের সম্পর্ক ছিন্ন করে প্রেমিকা পরিবারের চাপে বিয়ে করেন মালয়েশিয়াপ্রবাসী এক যুবককে। ভালোবাসার মানুষের এই পর হয়ে যাওয়া এবং প্রেমিকা ও তার পরিবারের প্রতারণার ক্ষোভে দীর্ঘ ৬ পাতার চিরকুট লিখে আত্মহত্যা করলেন প্রেমিক আনোয়ার হোসেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকার ‘এশিয়া হোটেল’ নামে একটি আবাসিক হোটেলের ১০ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। নিহত আনোয়ার হোসেন পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার কামালিয়া কান্দি এলাকার সাইজ উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন কাজের প্রয়োজনে ভৈরবে এলে প্রায়ই এশিয়া হোটেলে থাকতেন। চলতি বছরের ২৫ জুন তিনি হোটেলে এসে দুই দিন অবস্থান করেন। এরপর গত ৩০ জুন পুনরায় হোটেলে এসে ১০ নম্বর কক্ষে ওঠেন। টানা ১০ দিন অবস্থান করার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হোটেলের এক বয় রুমের দরজায় ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি হোটেলের পেছনের দিকে গিয়ে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছেন আনোয়ার।

দ্রুত হোটেল মালিক ও ম্যানেজারকে খবর দেওয়া হয়। পরে তারা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে ৬ পৃষ্ঠার একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে প্রেমিকার বিয়ে ও প্রতারণার বিস্তারিত বিবরণ লিখে গেছেন ওই যুবক।

রূপালী বাংলাদেশ

Link copied!