× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ডু (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৪৮ এএম

চালক নিহত

সীতাকুণ্ডু (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৪৮ এএম

চালক নিহত

চট্টগ্রামের সীতাকু- উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটদারোগার হাট এলাকার বিকেওয়াই জুট মিলের সামনে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার অতিক্রম করে বিপরীত লেনে চলে গেলে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত চালককে উদ্ধার করে সীতাকু- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিরা হাইওয়ে থানার ওসি নুরুল আফছার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!