× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:২৪ এএম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর লাস  ভেগাসে পোকার টুর্নামেন্টে নেইমার

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:২৪ এএম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর লাস  ভেগাসে পোকার টুর্নামেন্টে নেইমার

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিল বিদায় নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভিন্ন এক মঞ্চে দেখা গেল নেইমারকে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড এবার ফুটবল নয়, অংশ নিয়েছেন বিশে^র অন্যতম মর্যাদাপূর্ণ পোকার প্রতিযোগিতা ওয়ার্ল্ড সিরিজ অব পোকার-এ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এই আসরে নেইমারের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষই।

নেইমার যে ইভেন্টে অংশ নিয়েছেন, সেখানে নিবন্ধন ফি ১০ হাজার মার্কিন ডলার। প্রতিযোগিতাটি লাস ভেগাসের হর্সশু লাস ভেগাস ও প্যারিস লাস ভেগাস হোটেল-ক্যাসিনোতে অনুষ্ঠিত হচ্ছে। লাস ভেগাসে বিশ^ সিরিজ অব পোকারে নেইমারের অংশগ্রহণ অনেকের কাছে চমকপ্রদ মনে হলেও, পোকারের জগতে এটি তার নতুন কোনো অভিজ্ঞতা নয়। ব্রাজিলিয়ান তারকা দীর্ঘদিন ধরেই পোকারস্টার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং নিয়মিত প্রতিষ্ঠানটির আয়োজিত অনলাইন ও লাইভ টুর্নামেন্টে অংশ নিয়ে আসছেন।

২৬ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত চলা এই পোকার উৎসবে মোট ১০০টি ইভেন্ট রয়েছে, যেখানে বিজয়ীদের দেওয়া হয় মর্যাদাপূর্ণ ডব্লিউএসওপি ব্রেসলেট।

নেইমার খেলছেন টেক্সাস হোল্ড ‘এ’ মফরম্যাটে, যা পোকারের সবচেয়ে জনপ্রিয় সংস্করণ। এই ইভেন্টে কোনো নির্দিষ্ট বেটিং সীমা নেই এবং প্রতিটি টেবিলে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় অংশ নিতে পারেন। ব্রাজিলের বিশ^কাপ অভিযান শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরই এই ১০ হাজার ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে নাম লেখান নেইমার। এ সময় তার সঙ্গে লাস ভেগাসে রয়েছেন ঘনিষ্ঠ বন্ধু গিল সেবোল ও ক্রিস গেদেস। দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে পোকার চিপস এবং টুর্নামেন্ট ভেন্যুর ছবি পোস্ট করেছেন।

ফুটবলের পাশাপাশি পোকারেও নেইমারের বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। স্প্রিং চ্যাম্পিয়নশিপ অব অনলাইন পোকারের এক আসরে তিনি হাই-স্টেকস বিভাগের দুটি টুর্নামেন্টের ফাইনাল টেবিলে জায়গা করে নেন।

ইভেন্ট ২-হাই-এ, যেখানে বাই-ইন ছিল ৫৩০ মার্কিন ডলার, প্রথম দিনের খেলা শেষে বাকি থাকা ১৬ জন প্রতিযোগীর মধ্যে চিপ লিডার ছিলেন নেইমার। এ ছাড়া ইভেন্ট ৩-হাই-এ, যার বাই-ইন ছিল ১,০৫০ মার্কিন ডলার, সেখানেও তিনি ফাইনাল টেবিলে পৌঁছান এবং ২০ হাজার মার্কিন ডলারের বেশি পুরস্কারের জন্য লড়াই করেন। ফুটবলের বাইরেও পোকারে নেইমারের এই ধারাবাহিক অংশগ্রহণ ও সাফল্য প্রমাণ করে, সবুজ মাঠের পাশাপাশি কার্ডের টেবিলেও তিনি নিজের দক্ষতার ছাপ রেখে চলেছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!