× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:১৭ এএম

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:১৭ এএম

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড 

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদ- ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এ দ-াদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, শনিবার হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্যবাজার ও পূর্ব গোবরাকুড় এলাকায় পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইয়াবা সেবনের অভিযোগে আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আদালত দ-াদেশ প্রদান করেন। রায়ে আনিসুর রহমানকে এক বছরের কারাদ- এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনের প্রত্যেককে ছয় মাসের কারাদ- ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!