× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:২৭ এএম

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি  গেল সেনেগাল কোচের

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:২৭ এএম

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি  গেল সেনেগাল কোচের

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ পেপে বাউনা থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল। স্থানীয় সময় শনিবার দেশটির ফুটবল ফেডারেশন জানায়, বিশ^কাপে দলের ফলাফলের কারণে কোচিং নেতৃত্বে পরিবর্তন আনা প্রয়োজন হয়ে পড়েছে। জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জেতার পর বিশ^কাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছিল সেনেগাল। তবে আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। গ্র”পপর্বে প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হারের পর শেষ বত্রিশের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পাঁচ মিনিটে সেই লিড হারায়। পরে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় তারা।

একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর পাপে থিয়াও ও তার কোচিং স্টাফ দায়িত্ব ছেড়েছেন। বেলজিয়ামের বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর থেকেই তাদের ওপর চাপ বাড়তে থাকে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনেগাল ফুটবল ফেডারেশন থিয়াওর বিদায়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

৪৫ বছর বয়সি থিয়াও আগামী সেপ্টেম্বরে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্ব শুর”র সঙ্গে সঙ্গে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা ছিল। জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত আফ্রিকা কাপের ফাইনালে মরক্কোকে দেওয়া একটি পেনাল্টির প্রতিবাদে তিনি খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়ার নেতৃত্ব দিয়েছিলেন। সেই ঘটনার জেরেই তার বির”দ্ধে এই শাস্তি দেওয়া হয়। ফরাসি দৈনিক লেকিপের প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ফ্রান্সের বিশ^কাপ জয়ী সাবেক ফুটবলার প্যাট্রিক ভিয়েরা নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকাদের একজন।

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপে ব্যর্থতার জেরে এখন পর্যন্ত প্রায় ১৫ জন কোচ নিজেদের পদ ছেড়েছেন বা চাকরি হারিয়েছেন। গ্র”পপর্ব, রাউন্ড অব ৩২ এবং রাউন্ড অব ১৬ থেকে বিদায়ের পর ছাঁটাই, পদত্যাগ বা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই পরিবর্তনগুলো আসে।

উল্লেখযোগ্য যেসব কোচ চাকরি ছেড়েছেন বা পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছেন পর্তুগালের রবার্তো মার্তিনেজ, ক্রোয়েশিয়ার জ্লাতকো দালিচ, জার্মানির জুলিয়ান নাগেলসম্যান, নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেসে, মেক্সিকোর হাভিয়ের আগিরে, ঘানার কার্লোস কুইরোজ, দক্ষিণ কোরিয়ার হং মিউং-বো, স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক, উর”গুয়ের মার্সেলো বিয়েলসা, চেক প্রজাতন্ত্রের মিরোস্লাভ কুবেক।
 

রূপালী বাংলাদেশ

Link copied!