× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুরে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, স্বামী পলাতক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:১৬ এএম

শ্রীপুরে ছুরিকাঘাতে গৃহবধূ  নিহত, স্বামী পলাতক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে নাছিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মো. সাইদুল ইসলাম পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

নিহত নাছিমা খাতুন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা। তিনি স্বামী মো. সাইদুল ইসলাম ও দুই সন্তানকে নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি গ্রামের মঞ্জু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। দম্পতি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম মাদকাসক্ত হয়ে পড়ায় বেতনের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রোববার রাতে তিনি ধারালো অস্ত্র দিয়ে নাছিমা খাতুনকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাত প্রায় ২টার দিকে তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর কিছু সময় ঘটনাস্থলে থাকলেও স্ত্রীর অবস্থার অবনতি দেখে অভিযুক্ত স্বামী পালিয়ে যান। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম জানান, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. মাসুম মিয়া বাদী হয়ে সোমবার শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!