× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:৩৩ এএম

ইংল্যান্ডের কোচের দৌড়ে নতুন চমক রাহুল দ্রাবিড়

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:৩৩ এএম

ইংল্যান্ডের কোচের দৌড়ে  নতুন চমক রাহুল দ্রাবিড়

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার দায়ে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। গত রোববার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। তবে সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ হিসেবে তিনি বহাল থাকছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফে’র প্রতিবেদন অনুযায়ী, ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে এসেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ভারতকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ^কাপ জেতানো এই কোচ বর্তমানে কোনো দলের দায়িত্বে নেই। ইসিবির পক্ষ থেকে তাকে টেস্ট দলের কোচ হিসেবে পাওয়ার আগ্রহ দেখানো হচ্ছে।

দ্রাবিড় সাধারণত পূর্ণকালীন বা সারা বছর ধরে কোনো দলের কোচিং করাতে অনাগ্রহী। তবে ইংল্যান্ড বোর্ড মনে করছে, টেস্ট দলের দায়িত্ব নিলে দ্রাবিড় তার প্রিয় ফরম্যাটে মনোযোগ দিতে পারবেন এবং এতে তার অনেক সময় বাড়িতে কাটানোর সুযোগ থাকবে। দ্রাবিড়ের সূক্ষ্ম ক্রিকেটীয় জ্ঞান এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে তালিকার শীর্ষে রাখা হয়েছে।

গুঞ্জনটা সত্যি হলে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কোচ হবেন রাহুল দ্রাবিড়। ‘দ্য ওয়াল’খ্যাত ব্যাটার ছাড়াও ইংল্যান্ডের পছন্দের তালিকায় এগিয়ে আছেন জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লওয়ার। আগেও ইংল্যান্ডের টেস্ট দলকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া আছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার রিচার্ড ডাওসন, পেসার অ্যান্ডি ফ্লিনটফ, শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, নিউজিল্যান্ডের মাইক হেসন ও অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার।

বেন স্টোকসের অবসর এবং সাম্প্রতিক ধারাবাহিক ব্যর্থতার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখন একটি বড় রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রাবিড়কে নিয়ে এই গুঞ্জন সত্যি হয় কি না, তা জানতে এখন ক্রিকেট বিশ^ তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্তের দিকে।

রূপালী বাংলাদেশ

Link copied!