× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৯ এএম

যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৯ এএম

যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাছ শিকার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মাসুদ উপজেলার গচিহাটা গ্রামের চান মিয়ার ছেলে। গতকাল সোমবার সকালে গচিহাটা রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোনো একসময় সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা রেলস্টেশনের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ নিয়মিত মাছ শিকার করতেন। এক দিন আগে তার একটি মাছ ধরার জাল চুরি হয়ে যাওয়ায় নতুন জাল কিনে তিনি মাছ ধরতে যান। ধারণা করা হচ্ছে, রাতে জাল পাহারা দিতে গিয়ে অসাবধানতাবশত রেললাইনের ওপর বা পাশে ঘুমিয়ে পড়েন। এ সময় কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!