শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একটি পার্কের ব্রিজের ওপর থেকে সাব্বির ছৈয়াল (২০) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে নড়িয়া পৌরসভার কলোকাটি এলাকায় অবস্থিত মিনি ফ্যান্টাসি কিংডম পার্কের ভেতরের একটি ড্রাম ব্রিজের ওপর গোলঘরের চালের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সাব্বির ছৈয়াল নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের সোনা মিয়া ছৈয়ালের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে মিনি ফ্যান্টাসি কিংডম পার্কে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন