× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৭ এএম

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৭ এএম

যুবদল নেতাকে  কুপিয়ে হত্যা

যশোরের বাঘারপাড়া উপজেলায় বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা তেলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মোন্তাজ ঢালীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রুবেল হোসেন খাজুরা তেলপাম্প-সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে রাব্বি নামে এক ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রুবেলকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার বুকে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জিয়া জানান, রাব্বি হঠাৎ করেই রুবেলের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, অভিযুক্ত রাব্বি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। কিছুদিন আগে রুবেল তাকে ভালো পথে ফিরে আসার জন্য শাসন করেছিলেন। এ ঘটনার জের ধরে রাব্বি তাকে হত্যা করতে পারে বলে তারা দাবি করেন।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!